বিশ্বের প্রথম চৈতন্য সংগ্রহশালা গড়ে উঠছে কলকাতার বাগবাজারে

বাগবাজারের গৌড়ীয় মিশনে এই সংগ্রহশালা উদ্বোধন করা হবে ১৩ অগাস্ট

শ্রীচৈতন্য মহাপ্রভুর নামে বাগবাজারের গৌড়ীয় মিশনে বিশ্বের প্রথম চৈতন্য সংগ্রহশালা গড়ে উঠছে। আগামী ১৩ অগাস্ট এই সংগ্রহশালা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য চৈতন্য অনুরাগী এবং গবেষকদের জন্য অবশ্যই ভালো খবর এটি। এই চৈতন্য মিউজিয়াম বাংলার পর্যটন মানচিত্রেও একটি বিশেষ জায়গা করে নেবে। গৌড়ীয় মঠের সন্ন্যাসীদের ঐকান্তিক সহযোগিতায়, যাদুঘর বিশেষজ্ঞদের পরামর্শে এবং ইঞ্জিনিয়ারদের পরিশ্রমে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের এই সংগ্রহশালা। ১৩ আগস্ট উদ্বোধন অনুষ্ঠানটি হবে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের মাঠে। 

চারতলা শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়ামটি তৈরি করতে এখনও পর্যন্ত ১২ কোটি টাকা খরচ হয়েছে। টেরাকোটার কারুকার্যে সাজানো এই মিউজিয়াম ভবনের স্থপতি ছিলেন প্রয়াত গোপাল মিত্র। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও চিন্তাধারা নিয়ে আলো ও ধ্বনির প্রদর্শনী ছাড়াও এই সংগ্রহশালায় থাকবে শ্রীচৈতন্যের ব্যবহৃত জিনিস, হাতের লেখা, পাদুকা। ৪ আগস্ট সাধারণের জন্য খুলে দেওয়া হবে মিউজিয়ামটি। প্রবেশমূল্য ২০ টাকা।

Developed by DXDasia