
লিখেছেন- কল্পনা আনাম, অরিন্দম সাহা সরদার, রুদ্র রিয়াজ
শ্রী সুধীন দাস ও ডক্টর রফিকুল ইসলামের তত্ত্বাবধানে শ্রদ্ধেয় খালিদ হোসেন, খিলখিল কাজী এবং খায়রুল আনাম শাকিল প্রতিষ্ঠিত বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা, পশ্চিমবঙ্গের উত্তরপাড়ায় অরিন্দম সাহা সরদার প্রতিষ্ঠিত নজরুল ভাণ্ডার যুগান্তকারী কাজ করে চলেছে। এই সংখ্যায় সেইসব কাজ নিয়ে প্রতিষ্ঠাতারা আলোচনা করলেন। পাশাপাশি ফিরে দেখা হল কাজী নজরুল ইসলামের নিম্নবর্গের কণ্ঠস্বরটিকেও। কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী সংখ্যা রইল আপনাদের জন্য।




















