গরুমারা ও লাটাগুড়িতে বসছে চেকপোস্ট

পথ দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে চেক পোস্ট তৈরি করছে বনদপ্তর

পর্যটকদের পাশাপাশি স্থানীয় যানবাহনের সংখ্যাও বেড়ে চলেছে দিন দিন। দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে প্রায়ই পশুমৃত্যুর ঘটনা ঘটে। তাই যানবাহনের গতিবেগে শৃংখলা আনতে গরুমারা এবং লাটাগুড়িতে চেক পোস্ট তৈরি করছে রাজ্য বনদপ্তর।

চেকপোস্টগুলিতে সিসিটিভি বসানো হবে। গরুমারা এবং লাটাগুড়িতে গাড়ির গতির সীমা ঘন্টায় ৪০ কিলোমিটারে বেঁধে দেওয়া হচ্ছে।

Developed by DXDasia