
ধারাবাহিক বন্ধ করা নিয়ে জমা পড়েছে পিটিশন
বাংলা সিরিয়াল নিয়ে প্রায়ই অভিযোগ ওঠে কুসংস্কার আর প্রতিক্রিয়াশীল ধ্যান-ধারণা প্রচারের, তবে এমন প্রতিবাদ কখনও হয়নি, যেমন হল সোনির একট হিন্দি সিরিয়াল নিয়ে। সদ্য শুরু হয়েছে ‘পহেরেদর পিয়া কি’ নামে একটি ধারাবাহিক। ছোট পর্দার এই ধারাবাহিক নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ধারাবাহিকটি বন্ধ করার জন্য অনলাইনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকে উদ্দেশ্যে পিটিশন করা হয়ছে। আর সেই পিটিশনে সই করেছেন ৬৭ হাজারেরও বেশি মানুষ। এখনও সই সংগ্রহ চলছে।
সোনি চ্যানেলে মাত্র দু’সপ্তাহ ধরে শুরু হয়েছে পহেরেদর পিয়া কি’। বিষয় ১৯ বছর বয়সি যুবতী দিয়ার সাথে বিয়ে হয়েছে ন’বছর বয়সি বাচ্চা ছেলে রতন-র। রাজস্থানের এক রাজপুত ঘরানার কাহিনীর পেক্ষাপটের উপর গড়ে উঠেছে ধারাবাহিকটি। পারিবারিক প্রতিহিংসা ও সম্পত্তির লোভ জনিত কারণে রতনের মা ও বাবাকে হত্যা করা হয়। এরপর থেকে ৯ বছরের রতনকে বাঁচানোর জন্য বিয়ে করেন ১৯ বছরের দিয়া। দিয়ার বাবা রতনের বাবার বিশ্বস্ত সঙ্গী। বাল্যবিবাহ এবং অসম প্রেম নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিকটি নিয়েই গোটা দেশ এখন উত্তাল। দর্শকদের দাবী, ধারাবাহিকটি দেখানো হয় রাত সাড়ে আটটায়। এই সময় নানা রকম পারিবারিক ধারাবাহিক দেখানোর জন্য একে প্রাইম টাইম বলা হয়। সিরিয়ালের মধ্যমে সামাজিক মেসেজ দেওয়া হয়। কিন্তু এই সিরিয়ালটি ছোট ছেলেমেয়েদের মনে কুপ্রভাব ফেলবে।
